×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৬-০১-১৪
  • ৩২৪৩৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তীকালীন সরকার গতকাল মঙ্গলবার থেকে কারাবন্দী আমেরিকানদের মুক্তি দেওয়া শুরু করেছে। 

এক মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। 

তিনি এই ঘটনাকে স্বাগত জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করার পর, ভেনিজুয়েলার অন্তর্বর্তী সরকার আমেরিকান এই কারাবন্দীদের মুক্তি দিল।

এটিকে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করা হয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা ভেনেজুয়েলায় আটক আমেরিকানদের মুক্তিকে স্বাগত জানাই। এটি অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঠিক পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

ওই কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বন্দীদের মুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বা কত জনকে মুক্তি দেওয়া হচ্ছে তাও বলেননি।

তবে একাধিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আমলের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন দেশটির অন্তর্বর্তীকালীন  প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 

তিনি মার্কিন হামলার প্রেক্ষিতে বন্দিদের মুক্তির নির্দেশ দেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করায়, তিনি ফের সেখানে হামলা চালানোর নির্দেশ বাতিল করেছেন।

গত ২০২৪ সালের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট  নির্বাচনে নিকোলাস মাদুরো বিজয়ী ঘোষিত হওয়ার পর, নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে দেশটিতে বিক্ষোভ শুরু হলে।

এই বিক্ষোভ দমনে সরকার কঠোর দমন-পীড়ন চালায় এবং হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করে কারাগারে পঠানো হয়।

এর আগে, ভেনেজুয়েলা স্প্যানিশ ও ইতালীয় নাগরিকদের তাদের কারাগার থেকে মুক্তি দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিদেশে থাকা তার নাগরিকদের মুক্তিকে একটি প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে আসছে এবং গত বছর মাদুরোর সঙ্গে একটি চুক্তিতে কিছু ব্যক্তির মুক্তি নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat