×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৬-০১-১৮
  • ৬৭৬৬৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় বাধা দেওয়ায় ইউরোপীয় দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশাল শুল্ক আরোপের হুমকি প্রত্যাখ্যান করেছে সুইডেন। শনিবার দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন জানিয়েছেন, এ ধরনের হুমকিতে তারা দমে যাবেন না।

স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এএফপি-কে দেওয়া এক বার্তায় ক্রিস্টারসন বলেন, ‘আমরা কোনো হুমকিতে ভীত হবো না। গ্রিনল্যান্ড সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময় আমার দেশ এবং আমাদের মিত্র প্রতিবেশীদের রক্ষা করব। এটি একটি ইউরোপীয় ইস্যু।’

প্রধানমন্ত্রী জানান, একটি যৌথ প্রতিক্রিয়া তৈরির লক্ষ্যে সুইডেন বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ, নরওয়ে এবং যুক্তরাজ্যের সঙ্গে নিবিড় আলোচনা চালাচ্ছে।

শনিবার ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের জেদ আরও বাড়িয়ে দেন। তিনি ঘোষণা করেন, ডেনমার্কের এই অঞ্চলটি কিনতে না পারা পর্যন্ত সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলোর ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।

এদিকে, খনিজ সম্পদে সমৃদ্ধ এই দ্বীপটি কেনার মার্কিন প্রস্তাবের বিরুদ্ধে গ্রিনল্যান্ডের রাজধানীতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এছাড়া কোপেনহেগেনসহ ডেনমার্কের অন্যান্য শহরেও হাজারো মানুষ এই প্রতিবাদে অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat