×
ব্রেকিং নিউজ :
ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত অপ্রত্যাশিত প্রত্যাবর্তনকেই ক্যারিয়ার পুনরুত্থানের কারণ মানছেন নাওয়াজ মালাইকার রেস্তোরাঁয় এক প্লেট খিচুড়ির দাম ৭৫০, এক বোতল পানি ৪৭৫ টাকা! দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ
  • প্রকাশিত : ২০২৬-০১-১৮
  • ২৩৪৫৬৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ জেলা শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনদের সম্মিলিত উদ্যোগ জরুরি। 

তিনি আজ জেলা শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রাথমিক শিক্ষা জাতি গঠনের মূলভিত্তি উল্লেখ করে উপদেষ্টা বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিইআইএমএইচ-এর মহাপরিচালক তসলিমা আক্তার ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

উপদেষ্টা বলেন, শিক্ষক প্রশিক্ষণ জোরদার, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সচেতনতার মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা সম্ভব।
মতবিনিময় সভায় শিক্ষা কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধিসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। 

সভায় প্রাথমিক শিক্ষার চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা হয় এবং সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat