×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৬-০১-১৮
  • ৪৫৬৫৬৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি জেলায় আজ পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১১টায় জেলার সুখী নীলগঞ্জ পুলিশ লাইন্সে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) মো. ইকবাল হোছাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সব পদমর্যাদার পুলিশ সদস্যরা নানাবিধ সমস্যা তুলে ধরেন।
পুলিশ সুপার বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনে কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক বিষয়ে শৃঙ্খলা, দক্ষতা, কর্তৃপক্ষের আদেশ, নির্দেশ ও নিয়ন্ত্রণ, বুদ্ধিমত্তা, সুরক্ষা, নিরাপত্তা এবং সবার উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে যথাযথভাবে পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় পুলিশ সুপার বিগত মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অফিসার ও ফোর্সকে নগদ অর্থ পুরস্কার দেন। 

হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে ১২ জন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান করিয়ে দেন।


সভায় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  রোববার সন্ধ্যায় জেলা পুলিশের মিডিয়া সেল হতে এসব তথ্য প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat