×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৬-০১-১৯
  • ৭৬৭৮৭৭৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের নিরাপত্তা প্রধান রোববার জানিয়েছেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং দূত স্টিভ উইটকফের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ে ‘গুরুত্বপূর্ণ’ আলোচনা করেছে। চলতি সপ্তাহে দাভোসে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

কিয়েভ থেকে এএফপি জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দল যুক্তরাষ্ট্রে একাধিক দফা আলোচনা করেছে। তিনি দাভোসে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত নথিতে স্বাক্ষর করার আশা প্রকাশ করেছেন।

নিরাপত্তা প্রধান রুস্তেম উমেরভ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি পরিকল্পনা, পাশাপাশি ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছি।’

তিনি আরও জানান, চলতি সপ্তাহে দাভোস অর্থনৈতিক ফোরামে এসব বিষয়ে আরও আলোচনা হবে।

মস্কোর আগ্রাসনের চতুর্থ বার্ষিকী সামনে রেখে এই আলোচনা অনুষ্ঠিত হলো। এরই মধ্যে কনকনে শীতের মধ্যে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালাচ্ছে। কিয়েভের কিছু এলাকায় এখনও গরমের ব্যবস্থা নেই। সেখানে তাপমাত্রা মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে।

ইউক্রেনীয় প্রতিনিধি দল কুশনার, উইটকফ এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকলের সঙ্গেও আলোচনা করেছে। যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে মিত্রদের কাছ থেকে স্পষ্ট অবস্থান জানতে চায় কিয়েভ।

জেলেনস্কি তার সন্ধ্যার ভাষণে বলেন, ‘ইতিমধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। যুদ্ধের অবসানের জন্য প্রয়োজনীয় নথি নিয়ে কাজ চলছে।’

তবে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, রাশিয়া সত্যিই আগ্রাসন শেষ করতে চায় কি না। তার মতে, মস্কো বরং ‘ক্ষেপণাস্ত্র হামলা’ ও ইউক্রেনে ‘বিদ্যুৎ বিভ্রাট’ সৃষ্টিতেই মনোযোগ দিচ্ছে।

জেলেনস্কির ভাষায়, রাশিয়া প্রতিরাতেই ইউক্রেনের জ্বালানি গ্রিডে হামলা চালাচ্ছে।

তিনি আরও জানান, দেশের প্রায় ৫৮ হাজার কর্মী ‘বিদ্যুৎ গ্রিড ও বিদ্যুৎ উৎপাদন স্থাপনা, পাশাপাশি তাপ সরবরাহ নেটওয়ার্ক’ মেরামতে কাজ করে যাচ্ছেন।

রাজধানীর পরিস্থিতি ‘অত্যন্ত কঠিন’ বলে মন্তব্য করেন তিনি।

রোববার জেলেনস্কির নতুন চিফ অব স্টাফ কিরিলো বুদানোভ জানান, ‘রুশ সন্ত্রাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোকে সহায়তা দিতে’ ইতালি ইউক্রেনকে তাপ সরঞ্জাম সরবরাহ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat