×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৬-০১-১৯
  • ৩৬৫৬৭৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সোমবার টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণভোট প্রচারণার ভোটের গাড়ির সামনে বক্তব্য দেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গণভোটের প্রচারণার দায়িত্ব সরকারের একার নয়, এ দায়িত্ব সকল রাজনৈতিক দলেরও। 

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সব সদস্য দেশের প্রতিটি জেলা ও বিভাগে গণভোটের প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আগামী ২২ জানুয়ারির পর থেকে এ প্রচারণা গ্রাম পর্যায়ে পৌঁছে যাবে। 

আজ সোমবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণভোট প্রচারণার ভোটের গাড়ির সামনে দাঁড়িয়ে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এ কথা বলেন। 

এ সময় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই, কোনো প্রার্থী নেই। সুতরাং সবাই আমাদের প্রার্থী। 

তিনি বলেন, একটি উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন, এ নির্বাচন আগের যে কোনও নির্বাচনের মতো নয়। এটি জাতি হিসেবে আমাদের জন্য দিকনির্দেশনা দেবে এবং একটি নতুন পথের সন্ধান দিবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, কারও পরামর্শে, নির্দেশনায় বা ইচ্ছায় নয়— নিজের ইচ্ছায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। এর ফলে আমরা একটি প্রতিনিধিত্বশীল সরকার পাব, যারা জনগণের প্রভু নয়, বরং জনগণের প্রতিনিধি ও খাদেম হবে।

এ সময় ফাওজুল  কবির খান আরও বলেন, আমরা দেশে আর গুম-খুন চাই না। এক ব্যক্তির শাসন থেকে আমাদের সরে আসতে হবে। আমরা রাষ্ট্রব্যবস্থার সংস্কার চাই। 

তিনি বলেন, কেউ যদি মনে করেন যে আগেরটাই ঠিক ছিল। কেউ যদি মনে করেন যে গুম, খুন ঠিক ছিল, বিরোধী দলের লোক বাড়িতে থাকতে পারবে না— তাহলে ‘না’ ভোট দেবেন, আর যদি সংস্কার, পরিবর্তন ও বিচারব্যবস্থার উন্নতি চান, তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাইজুল ইসলাম । 

এ সময় জেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat