×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৬-০১-১৯
  • ৫৪৬৫৬৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমবার সকালে পাবনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গণভোট-২০২৬ বিষয়ে জেলা পযার্য়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, যদি কোনো ভোটার উপলব্ধি করেন ‘হ্যাঁ’ ভোট দিতে হবে, তবে তার কাছে যতই ‘না’ ভোটের জন্য প্রচারণা আসুক, সে ‘হ্যাঁ’-তেই ভোট দেবে। কারণ সে একজন মানুষ, তার বিবেক আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে।

আজ সোমবার সকালে পাবনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গণভোট-২০২৬ বিষয়ে জেলা পযার্য়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, আমরা এতটা উঠান বৈঠক করেছি, এত পোস্টার বিলি করেছি, এত হাজার লিফলেট দিয়েছি, অনেক কিছু করলাম কিন্তু দিন শেষে রেজাল্ট কী? আমরা যাকে বুঝাতে চাচ্ছি তার মতো করেই তাকে বুঝাতে হবে। আমরা যদি বুঝতে পারি- তাহলে আরেকজনকেও বুঝাতে পারব। আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনারা আপনাদের মতো করে যখন যেখানে যাবেন সেখানেই এ বিষয়গুলো ভোটারদের বুঝিয়ে বলবেন, কেন আপনি তাকে ‘হ্যাঁ’ তে ভোট দিতে বলছেন। আমরা চাচ্ছি সে বুঝে ভোট দিক।

আমাদের সন্তানরা উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে মারা যাচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, জায়গা-জমি বিক্রি করে এদেশ ছেড়ে যাচ্ছে ভবিষ্যৎ গড়ার জন্য, কিন্তু সে ভবিষ্যৎ চলে গেল ভূমধ্যসাগরে। আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, কী এমন দেশ বানালাম? কী জাতি আমরা তৈরি হলাম যে, আমাদের সন্তানদের এখানে ভালোভাবে থাকার একটা সুযোগও হচ্ছে না।

তিনি আরও বলেন, জুলাই আমাদের জন্য একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আমাদের এতগুলো ছেলে জীবন দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে। তাদের একটা স্বপ্ন ছিল। তারা একটা বৈষম্যহীন সমাজ গড়বে, যেখানে সবাই শান্তিতে থাকবে। এটা করতে হলে নিজেদের আগে উপলব্ধি হতে হবে। তাহলে অন্যদের বোঝানো সহজ হবে।

এসময় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাসযোগ্য ভূমি রেখে যেতে নিজের অন্তরকে পরিষ্কার করার আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা।

পাবনা জেলা প্রশাসক ড. সাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat