×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৬-০১-১৯
  • ৫৬৫৫৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলায় আজ ‘জাতীয় পুষ্টি নীতি ২০১৫’ পর্যালোচনার উদ্দেশ্যে আঞ্চলিক পর্যায়ে পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।                   
আজ সোমবার বেলা ১২টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের আয়োজনে এ পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. রিজওয়ানুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা. মো. আকতার ইমাম ও ডা. নুসরাত জাহান মিথেন, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সমাজসেবক নুরুর রব চৌধুরী প্রমুখ। 
জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. রিজওয়ানুর রহমান বলেন, পুষ্টি বিষয়ের সচেতনতা তৈরি করতে সবাইকে কাজ করতে হবে। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পুষ্টির বিষয়ে সচেতন করতে হবে। জাতীয় পুষ্টি নীতি ২০১৫ পর্যালোচনা করে পুষ্টির বিষয়ে নতুন নীতিমালা বাস্তবায়ন করা হবে। নারী ও শিশুদের পুষ্টির চাহিদা পূরণ করতে হলে সচেতনতা বাড়াতে হবে। 
তিনি বলেন, হাওরাঞ্চলের জেলা হিসেবে সুনামগঞ্জের মানুষ নানা দিক থেকে পিছিয়ে রয়েছে। এই জনগোষ্ঠীর মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে খাদ্যের প্রতি সচেতন থাকা খুবই জরুরি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat