×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০১-১৯
  • ৩৬৫৫৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলার সাপাহার উপজেলায় আজ মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেল সাড়ে চারটায় সাপাহার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুন নূর, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম- সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদল, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী রবি, শ্রম বিষয়ক সম্পাদক সিরাজ বাবু, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবলুর রহমান ও সাধারণ সম্পাদক আশরাফুল হক, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আকতার হোসেন ও মুরাদ শাহ্ চৌধুরী, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানা ও সদস্য সচিব হাসান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ কর্মসূিচতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। 

আলোচনাসভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এমরান আলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat