×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৬-০১-২০
  • ৫৪৬৫৬৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার চুয়াডাঙ্গায় ‘গণভোট প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য দেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই প্রক্রিয়া সফল করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও সঠিক তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক গণভোট নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।

আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে জেলায় ‘গণভোট প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ’ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শারমীন এস মুরশিদ।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী,  জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। 

বক্তারা ভোটার উপস্থিতি বাড়াতে মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় গণভোটের গুরুত্ব, ভোটার উদ্বুদ্ধকরণ কৌশল এবং প্রচার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat