×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ৬৮৬৫৮৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শনিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের আগে নিজেদের দায়িত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে হবে। আপনি আপনার সন্তানের জন্য কেমন বাংলাদেশ চান, এই প্রশ্নের উত্তরই আপনার আচরণ ঠিক করে দেবে। এই নির্বাচন কেবল একটি ভোট নয়, এটি আগামীর বাংলাদেশের ভিত্তি।

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বারবার একই অভিযোগ শুনতে আমরা প্রস্তুত নই। রাষ্ট্রের অর্থে যাদের বেতন হয়, তাদের দায়িত্বই হলো জনগণের আস্থা ফিরিয়ে আনা।

নির্বাচনকে ঘিরে শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে কঠোর বার্তা দিয়ে জেলা প্রশাসক বলেন, নির্বাচনের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। যারা ঝামেলা সৃষ্টি করতে চাইবে, তাদের সতর্ক করা হবে না, সরাসরি আইনের আওতায় আনা হবে।

জেলা প্রশাসক আরো বলেন, ২০২৬ সালের নির্বাচন শহীদদের রক্তের স্মৃতি বহন করছে। আর যেন আমাদের সন্তানদের রক্ত ঝরাতে না হয়, সেই দায়বদ্ধতা থেকেই আমাদের নিরপেক্ষ ও দায়িত্বশীল হতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইশতিয়াক আলম খান।

এছাড়া উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনুদ্দীন হাসান, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মোস্তাক আহমদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat