×
ব্রেকিং নিউজ :
এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৬-০২-০৮
  • ৪৫৬৩৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের চারটি গ্রামে গত তিন দিন হামলা চালানো হয়েছে। এ সব হামলা চলাকালে অন্তত ৫১ জনকে অপহরণ ও তিনজন নিহত হয়েছেন। 

শনিবার দেশটির নিরাপত্তা বাহিনী এ তথ্য জানিয়েছে।

হামলাগুলো হয়েছে রাজ্যের দক্ষিণাঞ্চলে। এলাকাটি খ্রিস্টান প্রধান। জানুয়ারিতে এখানে গির্জায় হামলার সময় ১৮০ জনের বেশি মানুষকে অপহরণ করা হয়। 

নাইজেরিয়ার কানো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

শনিবার স্থানীয় সরকারের কাজুরু এলাকায় সশস্ত্র ব্যক্তিরা এক যাজকসহ ১১ জনকে অপহরণ করে।

নিরাপত্তা সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

এই দিন কাছাকাছি আরেকটি হামলায় তিন জন নিহত হন। একই ঘটনায় স্থানীয় মসজিদের এক ইমাম ও চার মুসল্লিসহ ৩৮ জনকে অপহরণ করা হয়।

এর আগের দিন, কাজুরু এলাকার মারোতে যাওয়ার সড়কে দুই জনকে অপহরণ করা হয়। বৃহস্পতিবার মারোতে হামলাকারীরা ঘরবাড়িতে ভাঙচুর চালায়। তবে সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা জানানো হয়নি।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ সব হামলার দায় স্বীকার করেনি।

২০২৫ সালের শেষ দিকে ধারাবাহিক গণ-অপহরণ নাইজেরিয়ার উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতির দিকে দৃষ্টি আকর্ষণ করে। ওই সময়ে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করেন এবং একই সঙ্গে সামরিক ও পুলিশ সদস্য নিয়োগ কার্যক্রম শুরু হয়।

সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য পশ্চিম আফ্রিকার দেশটিকে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টানদের ‘নির্যাতন’ চলছে বলে অভিযোগ করেন।
তবে অধিকাংশ পর্যবেক্ষকের মতে, জিহাদি গোষ্ঠী ও অপরাধী চক্র হত্যা ও অপহরণ খ্রিস্টান ও মুসলমান নির্বিশেষে উভয়কে লক্ষ্য করেই চালানো হয়।

লাগোস ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান এসবিএম ইন্টেলিজেন্সের এক প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ায় অপহরণ একটি ‘সংগঠিত ও লাভজনক শিল্পে’ পরিণত হয়েছে। 

২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত এই অপহরণের মাধ্যমে প্রায় ১৭ লাখ ডলার আয় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat