×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ৬৭৬৭৬৮৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে সিদ্ধান্তটি পূর্নবিবেচনা করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অনুরোধ করেছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।
২০০৯ সালে লাহোরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান যখন ক্রিকেট বিশ্বে একঘরে হয়ে পড়েছিল। সেই সময় হোম ভেন্যু হিসেবে  আরব আমিরাত তাদের ‘হোম ভেন্যু’ হিসেবে আশ্রয় দিয়েছিল। সেই সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে পিসিবিকে সিদ্ধান্ত বদলানোর অনুরোধ জানিয়েছে ইসিবি। ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসিবি এক ইমেইলে পিসিবিকে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে।
ইসিবির ইমেইলের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানায়, এমিরেটস ক্রিকেট বোর্ড পিসিবিকে তাদের দুঃসময়ের কথা মনে করিয়ে দিয়েছে। যখন কেউ পাকিস্তানে খেলতে রাজি ছিল না, তখন আমিরাত তাদের ঘরের মাঠ হিসেবে ব্যবহৃত হয়েছে। সেই সম্পর্কের খাতিরেই পিসিবিকে নমনীয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। 
সূত্রটি আরও জানিয়েছে, ‘আমরা আশাবাদী যে শেষ পর্যন্ত বিচক্ষণতাই জয়ী হবে এবং পাকিস্তান এ সপ্তাহের শেষ দিকে ভারতের বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নেবে।
ইমেইলে ভারত-পাকিস্তান ম্যাচের বিশাল আর্থিক গুরুত্বের বিষয়টিও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, এই হাইভোল্টেজ ম্যাচ সব স্টেকহোল্ডারের জন্যই রাজস্ব আনে। ম্যাচটি বাতিল হলে বড় অঙ্কের আয় হারাবে সবাই, যা কারও জন্যই কাম্য নয়।
এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও (এসএলসি) পাকিস্তানকে একই অনুরোধ করেছিল। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ম্যাচটি হওয়ার কথা। ম্যাচটি না হলে লঙ্কানদের পর্যটন ও রাজস্ব আয়ের বড় সুযোগ হাতছাড়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat