×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-১১
  • ৬৭৬৬৭৯১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত
অভিনেত্রী শবনম ফারিয়া স্যোশাল মিডিয়ায় বরাবরই বেশ সরব। দেশের যেকোন ভালো-মন্দ বিষয়ে তিনি কথা বলতে ছাড়েন না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গ নিয়ে কথা বলে বেশ আলোচনার জন্ম দিয়েছেন এ অভিনেত্রী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন তিনি। 
সেখানে তিনি লিখেন, ‘কাকে ভোট দিবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফাল্গুনে শাড়ি পরব নাকি আবায়া!’
ফারিয়ার এমন পোস্ট মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে। অনেকে এটি নিছক হাস্যরস হিসেবে দেখলেও, কেউ কেউ রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে বিভিন্ন ব্যাখ্যাও দিচ্ছেন। 
পোস্টটি প্রকাশের পর থেকেই তাতে লাইক, মন্তব্য ও শেয়ার বাড়তে থাকে।
এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। 
রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম ও কুমিল্লাসহ বিভিন্ন স্থান থেকে ভোটাররা নিজ নিজ এলাকায় যাওয়ার জন্য রওনা হয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন ভোটারদের অংশগ্রহণই হবে এ ঐতিহাসিক আয়োজনের মূল আকর্ষণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat