×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-১২
  • ৭৬৬৫৪৮১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠি জেলায় জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম শুরু।
ঝালকাঠি জেলায় জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম শুরু হয়েছে। 
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে জেলায় মোট ভোট পড়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ। ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট গণনার কাজ শুরু হয়। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে গণনা চলছে। 
অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন  জানান, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলার দুইটি আসনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) আসনে ১০ জন এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ৮ জন।
ঝালকাঠি -১ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯০ টি যার মধ্যে রাজাপুরে ৫০ টি ও কাঁঠালিয়াতে ৪০ টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪ শত ৩০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১লাখ ১৬ হাজার ৪ শ ২৭ জন, মহিলা ভোটার ১ লাখ ১২ হাজার ১ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন।
ঝালকাঠি -২ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৪৭ টি যার মধ্যে সদরে ৭৭ টি ও নলছিটিতে ৭০ টি।এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৩ শ ৯৬ জন এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪ শ ৫০ জন, নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৯ শ ৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছে ২ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat