×
ব্রেকিং নিউজ :
নকল ও প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী নিজের নির্বাচনী এলাকা ঝাড়ু হাতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান জয়-পলকের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ ২৫ ফেব্রুয়ারি রমজানকে ঘিরে রাঙ্গামাটিতে টিসিবি’র ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক প্রকল্পে জমি অধিগ্রহণের চেক বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৬-০২-১৮
  • ৮৭৭৬৯২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার ঘোষণা করেছেন যে, জাপান যুক্তরাষ্ট্রে  জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা করেছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির অধীনে প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। 

এই  ঘোষণা প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ওয়াশিংটন সফরের আগে দেওয়া হলো।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘জাপান এখন আনুষ্ঠানিকভাবে ও আর্থিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য তার ৫৫০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির অধীনে প্রথম ধাপ বিনিয়োগের জন্য প্রস্তুত।’ 

তিনি আরও বলেন, এর মধ্যে তিনটি প্রকল্পের অন্তর্ভুক্তি রয়েছে। এগুলো হলো— টেক্সাসে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সুবিধা, ওহাইওতে একটি গ্যাস বিদ্যুৎ কেন্দ্র ও জর্জিয়ায় একটি গুরুত্বপূর্ণ খনিজ সুবিধা।

তবে মার্কিন প্রেসিডেন্ট প্রকল্পগুলোর অর্থায়ন সম্পর্কে  বিস্তারিত কিছু জানাননি অথবা কোন কোম্পানিগুলো এতে জড়িত থাকবে তাও নির্দিষ্ট করেননি।

জাপানের বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়া সাংবাদিকদের বলেছেন, বিনিয়োগ প্যাকেজের আওতায় প্রথম প্রকল্পগুলো কী হওয়া উচিত, তা নিয়ে ওয়াশিংটন ও টোকিওর মধ্যে ‘উল্লেখযোগ্য ব্যবধান’ রয়ে গেছে।

এ মন্তব্যের কয়েকদিন পরই ট্রাম্পের এই বিবৃতি এলো।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে টোকিও ২০২৯ সালের মধ্যে ৫৫০ বিলিয়ন ডলার ‘আমেরিকার মূল শিল্পখাত পুনর্গঠন ও সম্প্রসারণ করতে বিনিয়োগের সম্মতি দিয়েছে। এই বিনিয়োগের লক্ষ্য হল, লক্ষাধিক মার্কিনীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। 

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এই বিশাল বিনিয়োগের বিনিময়েই যুক্তরাষ্ট্র জাপানি আমদানিকৃত পণ্যের ওপর সম্ভাব্য ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করতে সম্মত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat