×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-২০
  • ৭৬৫৭০৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অভিনেত্রী কেয়া পায়েল। ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ব্যক্তিগত একটি অভ্যাসের কথা জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়ায় ৪৪ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওর ক্যাপশনে লেখেন, গোপন তথ্য ফাঁস করে দিলাম।
ভিডিওতে দেখা যায়, সামনে রাখা বরফ মেশানো পানির একটি পাত্র নিয়ে বসে আছেন এই অভিনেত্রী। ভিডিওতে পায়েল বলেন, অনেকেই বলেন আমার স্কিন ইদানিং নাকি অনেক বেশি গ্লো করে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে পায়েল বাই পায়েল। কিন্তু আরেকটা কারণ হলো আমি যদি মুখে বরফ পানিটা দেই, এটাতে আমার ঘুম যায়। আর এটা স্কিনের জন্যও বেশ ভালো।
এরপরই বরফ পানি দেওয়া পাত্রে মুখ ডুবিয়ে ফেলেন কেয়া পায়েল। এরপর মুখ তুলে বিরক্ত হয়ে আবার অভিনেত্রী বলেন, এভাবেই আমি আসলে আমার সকালের ঘুম দূর করি।
ভিডিওটি প্রকাশের পরপরই ঝড়ের গতিতে ভাইরাল হয়। একদিন পেরোতেই এ ভিডিও ছাড়িয়েছে ৬ মিলিয়নেরও বেশি ভিউ। শেয়ার হয়েছে ৪৬৯, ৩ হাজার নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন। পাশাপাশি ১০০ হাজার ভক্তদের রিয়েকশন ছাড়িয়েছে ভিডিওটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat