×
ব্রেকিং নিউজ :
পার্বত্য চট্টগ্রাম হবে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট : মীর হেলাল ভাষা শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা নিবেদন তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • প্রকাশিত : ২০২৬-০২-২১
  • ৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একুশের প্রথম প্রহরে নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি’র নেতৃত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

জাতির আত্মপরিচয়, ভাষার মর্যাদা ও স্বাধীনতার সংগ্রামে ভাষা আন্দোলনের অবিস্মরণীয় অবদান স্মরণে দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

একুশের প্রথম প্রহরে তিনি তার শৈশবস্মৃতি-জড়িত নিজ এলাকা মোল্লারহাট উপজেলায় নাশুখালী সোশ্যাল ওয়েলফেয়ার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

সেখানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে তিনি ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মন্ত্রী বলেন, মহান ভাষা আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আমাদের গৌরব, আত্মপরিচয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্রে্যর  ভিত্তি। 

তিনি আরও বলেন, তাদের আত্মত্যাগ চিরকাল জাতিকে অনুপ্রাণিত করবে। 

এ সময় মাতৃভাষার মর্যাদা রক্ষায় এবং রাষ্ট্রীয় সেবার প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষার যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

একুশের প্রথম প্রহরে নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি’র নেতৃত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। 

পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের আত্মত্যাগকে চিরস্মরণীয় হিসেবে অভিহিত করেন। 

এ সময় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর ইতিহাসে বাঙালি জাতি এক গর্বিত জাতি। 

তিনি আরও বলেন, মাতৃভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে জীবন উৎসর্গের এমন দৃষ্টান্ত বিশ্বে বিরল।

হাবিবুর রশিদ বলেন, মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে উন্নয়ন ও অগ্রগতির ধারায় আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সরকার কাজ করে যাচ্ছে। 

এ সময় ভাষা আন্দোলনের শিক্ষা ধারণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থাগুলোতেও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। 

জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজনসহ নানা কর্মসূচির মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat