×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৪-৩০
  • ১২৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক :-  ফজলুর রহমান বাবু। দেশের একজন নামকরা টিভি ও চলচ্চিত্র অভিনেতা। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও যার অভিনয় বিমোহিত করে দর্শকদের। অসংখ্য প্যাকেজ ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন কয়েকটি চলচ্চিত্রেও। দারুচিনি দ্বীপ, মনপুরা, অজ্ঞাতনামা ও হালদা ছবিগুলোতে তার অসাধারণ অভিনয় রূপালী পর্দার জগতেও তাকে তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও দেশব্যাপী সুপরিচিত ফজলুর রহমান বাবু। তার অভিনীত বিভিন্ন চলচ্চিত্রে গান গেয়েছেন তিনি। এছাড়া ‘ইন্দবালা’ ও ‘ইন্দুবালা ২’ নামে দুটি একক অ্যালবামও রয়েছে তার। এগুলো সবই পুরনো খবর। নতুন খবর হচ্ছে, এবার সেই ইন্দুবালা সিরিজেরই তৃতীয় অ্যালবাম ‘ইন্দবালা ৩’ নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছেন দেশবরেণ্য অভিনেতা ও গায়ক বাবু। দেলোয়ার আরজুদা শরফের কথায় তিনটি গান দিয়ে সাজানো হয়েছে এ অ্যালবামটি। তিনটি গানেরই সুর ও সঙ্গীতায়োজন করেছেন অমিত। প্রযোজনা করেছে রনস মিউজিক। আগামী ঈদুল ফিতর উপলক্ষ্যে অ্যালবামটির তিনটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে বলে জানায় এ প্রতিষ্ঠানটি। নতুন এ অ্যালবাম প্রসঙ্গে সুরকার অমিত বলেন, ‘খুব যত্ম নিয়ে গানগুলোর সঙ্গীতায়োজন করেছি। চেষ্টা করেছি ভালো কিছু করার। বাকিটা শ্রোতারা ভালো বলতে পারবেন।’ অন্যদিকে বাবু জানালেন, ‘ইন্দুবালা ৩’-এর গানের কথা, সুর ও সঙ্গীত অসাধারণ। আশা করি, আগের দুটির মতো এ অ্যালবামটির গানও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat