×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০৪-০৮
  • ৪৬৬৭১৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এএফপিকে বলেছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি সম্মত হওয়া যুক্তরাষ্ট্রের জন্য 'পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়'।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুদ্ধবিরতি ঘোষণার কিছুক্ষণ পরেই এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এএফপিকে বলেন, ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়। শতভাগ। এ বিষয়ে কোনো প্রশ্ন নেই।’ 

তবে চুক্তি ভেঙে গেলে তিনি কি আবার ইরানের বেসামরিক বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুমকি দেবেন, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট উত্তর দেননি। তিনি এএফপিকে বলেন, ‘সেটি আপনাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে।

তবে ট্রাম্প বলেছেন যে, এই চুক্তির অধীনে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়া হবে।

ট্রাম্প বলেন, ‘এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা হবে, নাহলে আমি সমঝোতায় পৌঁছাতাম না।’ তবে তিনি ইউরেনিয়ামের ভবিষ্যত সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

তিনি আরও উল্লেখ করেন যে, তিনি বিশ্বাস করেন চীন ইরানকে আলোচনার টেবিলে আসতে সাহায্য করেছে, যার ফলে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট মে মাসে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে বেইজিং সফরে যাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat