×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০৪-০৮
  • ৭৬৭৬৮৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি করে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

আজ ঢাকায় গ্রীনওয়াচ নিউজ ম্যাগাজিন ও গ্রীনওয়াচ ঢাকা অনলাইন পত্রিকার উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে পরিবেশবিদ, গবেষক ও বিশেষজ্ঞরা এ আহ্বান জানান।

গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক, প্রতিবন্ধী মানুষের বিশ্ব সংগঠন ডিপিআই সভাপতি আব্দুস সাত্তার দুলাল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ। বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী নূরুল হুদা চৌধুরী, ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান, বাংলাদেশ পোস্ট সম্পাদক সদরুল হাসান, ব্যারিস্টার মোস্তফা তাজ এবং পলিসি ডায়ালগ নেটওয়ার্কের মামুনুর রশিদ।

বক্তারা বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থায় সংকট বেড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে নবায়নযোগ্য জ্বালানি খাতে দ্রুত বিনিয়োগ বাড়ানো জরুরি।

আন্তর্জাতিক বাজারে সৌরবিদ্যুৎ সরঞ্জাম ও ব্যাটারির দাম কমে যাওয়ায় এ খাতে বিনিয়োগ এখন আরো সম্ভাবনাময়। যথাযথ পরিকল্পনা গ্রহণ করলে ২০৪০ সালের ৪০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০৩০ সালের মধ্যেই অর্জন সম্ভব বলে মত দেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat