×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০৪-০৮
  • ৩৪৬৭০৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর জেলায় হজযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে আজ বুধবার  সকালে ফাউন্ডেশনের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মর্জিনা আক্তার এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক হজযাত্রী অংশগ্রহণ করেন। এতে হজ পালনের নিয়ম-কানুন, করণীয়-বর্জনীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশিকুজ্জামানের সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কানিজ ফারহানা। 

ফাউন্ডেশনের উপ-পরিচালক  জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে হজযাত্রীরা হজের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে ধারণা পাবেন, যা তাদের হজ পালন সহজ ও সুষ্ঠু করতে সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat