×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৬-০৪-১৪
  • ৪৬৬৪৬৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার বলেছেন, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা সব পক্ষেরই নিশ্চিত করা উচিত। 

ইরান এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় তিনি এ আহ্বান জানান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহণ করা হয়। এই হরমুজ প্রণালি এখন একটি গুরুত্বপূর্ণ সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমানে চলমান যুদ্ধবিরতি আলোচনায় একে অপরের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করছে।

জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেন, ‘এই প্রণালিতে সৃষ্ট বিঘœ ইতোমধ্যেই নিকটবর্তী অঞ্চলের বাইরেও সরাসরি প্রভাব ফেলেছে। এর ফলে বিশ্ব অর্থনীতি আরো অস্থিতিশীল হয়ে পড়ছে এবং বিভিন্ন খাতে অনিশ্চয়তা বাড়ছে।’

বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  সোমবার ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলে অবরোধ আরোপের নির্দেশ দেন। চলতি সপ্তাহে শান্তি আলোচনায় অগ্রগতি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরাইলি হামলার জেরে ইরান ইতোমধ্যেই প্রণালিটি দিয়ে যান চলাচল কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, ‘প্রায় ২০ হাজার নাবিক এই সংঘাতের মধ্যে আটকে পড়েছে। তারা বর্তমানে জাহাজে অবস্থান করছে এবং প্রতিদিনই ক্রমবর্ধমান কষ্টের সম্মুখীন হচ্ছে।’

জাতিসংঘ মহাসচিব গুতেরেস আবারও শান্তি আলোচনার আহ্বান জানান।

মুখপাত্র বলেন, ‘একই সঙ্গে যুদ্ধবিরতি অবশ্যই বজায় রাখতে হবে। সব ধরনের লঙ্ঘন অবিলম্বে বন্ধ করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat