×
ব্রেকিং নিউজ :
শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৪-২২
  • ৬৫৮৭৭৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজের বিপক্ষে ডোপ টেস্টে পজিটিভ হবার ঘটনায় বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইতোমধ্যেই এই তারকার ক্রিকেটারের বিপক্ষে তদন্ত শুরু করেছে দেশটির ক্রিকেট বোর্ড। 

এর ফলে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে সারের হয়ে খেলার জন্য তার প্রস্তাবিত চুক্তি বাতিল হয়ে গেছে।

পাকিস্তানের হয়ে ৯৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নাওয়াজ। বর্তমানে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মৌসুমে মুলতান সুলতান্সের হয়ে খেলছেন।

পিসিবির এক মুখপাত্র নিশ্চিত করেছেন বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে জানানো হয়েছে এবং বোর্ড ইতোমধ্যে শৃঙ্খলাজনিত প্রক্রিয়া শুরু করেছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, এই পজিটিভ টেস্টটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নেওয়া নমুনার সঙ্গে সম্পর্কিত। বিশ^কাপে নাওয়াজ পাকিস্তানের সবগুলো ম্যাচেই খেলেছিলেন।

পাকিস্তান সুপার এইট পর্ব থেকে বিদায় নেয়। পুরো টুর্নামেন্টে নওয়াজ ১৫ রান করেন ও সাতটি উইকেট নেন।

৩২ বছর বয়সী এই খেলোয়াড় সারের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছিলেন। ২৬ মে থেকে ১৮ জুলাই পর্যন্ত টি-টোয়েন্টি ব্লাস্টে পুরো সময় জুড়ে তার খেলার কথা ছিল।

মাত্র দুই সপ্তাহ আগে পিসিবি তাকে এই প্রতিযোগিতায় অংশ নিতে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল এবং সারে ক্লাব তার সাইনিং আনুষ্ঠানিকভাবে ঘোষণার প্রস্তুতি নিচ্ছিল। তবে এখন সেই চুক্তি বাতিল হয়েছে এবং এই গ্রীষ্মে নাওয়াজ ইংলিশ কাউন্টি দলে যোগ দিচ্ছেন না। সারেও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat