×
ব্রেকিং নিউজ :
শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৪-২২
  • ৬৭৫৬৭৭০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: পিআইডি
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

মন্ত্রী আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে গাজীপুরের শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা ও বেতন-বোনাস নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান।  

মন্ত্রী আসন্ন ঈদে কোনো অসাধু চক্র বা দুর্বৃত্ত যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি ভাসমান ও চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা তৈরি করে দ্রুত তাদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা প্রদান করেন। 

মন্ত্রী আরো বলেন, গাজীপুরের শিল্পাঞ্চলের পরিবেশ সুন্দর ও স্থিতিশীল রাখতে স্থানীয় সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। 

সভায় বক্তারা গাজীপুরের শ্রমঘন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করতে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান (বাবু) কারখানার জেনারেটরের জন্য ডিজেল প্রাপ্তিতে সরকারের সহায়তা কামনা করেন। এ প্রেক্ষিতে জনসাধারণের অবগতির জন্য পেট্রোল পাম্পগুলোতে কারখানার নাম ও প্রাপ্য ডিজেলের পরিমাণ উল্লেখ করে প্রকাশ্যে নোটিশ ঝুলানোর জন্য প্রশাসন ও মালিক সংগঠনগুলোকে নির্দেশনা দেন শ্রমমন্ত্রী। পাশাপাশি শিল্পঘন এলাকায় লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট দপ্তরের সাথে তিনি আলোচনা করবেন বলে আশ্বাস দেন।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫, ১, ৩ আসনের সংসদ সদস্যগণ এবং জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইশরাক আহমদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat