×
ব্রেকিং নিউজ :
গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়,দলের নেতাকর্মীরাও মানুষ তাই ভুল বা অন্যায় হতে পারে : ডা. শফিকুর রহমান দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সোমবার থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৪
  • ৬৫৭৬৫৭৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবার বক্তব্য দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করে তিনি বলেন, গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ তার হৃদয় ভেঙে দিয়েছে, আবার নতুন আশাও জাগিয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আলিয়া লেখেন, ‘গত কয়েক দিন আমার হৃদয় ভেঙে দিয়েছে, আবার বারবার আশাও জাগিয়েছে। নিজের অবস্থানে অটল থাকা প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগের গল্প।’ তারা শুধু নিজেদের প্রতিনিধিত্ব করছে না, বরং তাদের পাশে দাঁড়ানো প্রত্যেক মানুষকে প্রতিনিধিত্ব করছে। একই সঙ্গে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ভালো একটি পথ তৈরি করছে।’
তিনি আরও বলেন, ‘তারা শুধু নিজেদের প্রতিনিধিত্ব করছে না, বরং তাদের পাশে দাঁড়ানো প্রত্যেক মানুষকে প্রতিনিধিত্ব করছে। একই সঙ্গে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ভালো একটি পথ তৈরি করছে।’
আন্দোলনরত শিক্ষার্থীদের সাহসকে অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে আলিয়া লেখেন,  ‘তাদের সাহস আমাকে বিনম্র করে। তাদের দৃঢ়তা আমাদের সবার সামনে একটি আয়না তুলে ধরে, যা আমাদের প্রশ্ন করে—আমরা কি সত্যিই সেই মানুষগুলোর কথা শুনছি, যারা আগামী দিনে এই দেশকে উত্তরাধিকারসূত্রে পাবে এবং গড়ে তুলবে?’
এদিকে দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানাতে বৃহস্পতিবার গভীর রাতে আন্দোলনস্থলে যান বলিউড অভিনেত্রী হুমা কুরেশি ও তার ভাই, অভিনেতা-প্রযোজক সাকিব সেলিম। সেখানে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমর্থন জানান। তাদের উপস্থিতির ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে, মুম্বাইয়েও নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছেন অভিনেতা ইমরান খান। বৃষ্টির মধ্যেই তিনি আন্দোলনকারীদের সঙ্গে মিছিলে হাঁটেন, তাদের শুভেচ্ছা জানান এবং ছবি তোলেন।
এর আগে বলিউড তারকা সালমান খানও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন।
ভারতের বিভিন্ন স্থানে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। রাজধানী দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat