×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৪
  • ৫৪৫৬৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পেনের রাজধানী মাদ্রিদ ও এর পার্শ্ববর্তী আভিলা প্রদেশে বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৃহস্পতিবার গভীর রাতে সেখানে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে|

দেশটির ¯^রাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়| দাবানল মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম মোতায়েনের লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে| মাদ্রিদ অঞ্চলে আগুনের কারণে ১০ হাজার মানুষকে সরিয়ে নিতে হয়েছে| একই সঙ্গে সংকট মোকাবিলার দায়িত্ব দেওয়া হয়েছে সামরিক জরুরি ইউনিটকে| 

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়|

মাদ্রিদ অঞ্চলের বিভিন্ন স্থানে একযোগে কয়েকটি বনাঞ্চলে আগুন জ্বলছে| গত কয়েক দিনে অঞ্চলটির বিভিন্ন এলাকা থেকে মোট ১০ সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে|

বৃহস্পতিবার ভোরে স্পেনের সরকার মাদ্রিদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের আলদেয়া দে ফ্রেসনো এলাকার সাড়ে তিন হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বার্তা পাঠায়|

আভিলায় শুরু হওয়া দাবানলও নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়ছে| স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, বুরগোহন্দো, এল তিয়ে¤^লো এবং নাভালুয়েঙ্গা পৌরসভার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে|

এল পাইস পত্রিকা জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এল তিয়ে¤^লো এলাকার একটি গ্রামীণ পর্যটন কমপ্লেক্স এবং একটি আবাসন প্রকল্প থেকে এক হাজার ৫০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে |

সবচেয়ে বড় দাবানলটি মাদ্রিদের অপর পাশে, রাজধানী থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের গুয়াদালাহারা প্রদেশে| গত বৃহস্পতিবার থেকে সেখানে ৩২ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘বর্তমানে আভিলা, লেওন, তোলেদো, মাদ্রিদ এবং স্পেনের আরও কয়েকটি এলাকায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে|’ তিনি জনগণকে ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বন এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান|

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের (ইএফএফআইএস) তথ্য অনুযায়ী, চলতি বছরে স্পেনে ইতোমধ্যে প্রায় এক লাখ ২৫ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে| গত বছরে এর পরিমাণ ছিল তিন লাখ ৯৩ হাজার হেক্টর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat