×
ব্রেকিং নিউজ :
অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান মেহেরপুরে মাটির নিচ থেকে পাওয়া ৯৬টি মাইন নিষ্ক্রিয় করা হয়েছে বাগেরহাটে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় পুলিশের বিশেষ চেকপোস্ট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে তিন হাউসবোটকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে নতুন সূচনা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার তিন লাখ টাকার মধ্যে অভিবাসন ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছে : শামা ওবায়েদ আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ : কৃষিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে অলিকে বেছে নেওয়ার কারণ জানালো জামায়াত জোট
  • প্রকাশিত : ২০২৬-০৮-১০
  • ৫৬৭৫৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ বাংলাদেশ সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: মন্ত্রণালয়
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশ-ভারত সম্পর্কে একটি ‘নতুন সূচনা’র আহ্বান জানিয়ে বলেছেন, পারস্পরিক সহযোগিতা ও সমতার ভিত্তিতে সংলাপের মাধ্যমে দুই দেশের মধ্যকার মতপার্থক্য নিরসন করা সম্ভব।

তিনি বলেন, ‘ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকসহ নানা দিক থেকে বাংলাদেশ ও ভারত পরস্পরের ওপর নির্ভরশীল। অতীতকে পেছনে ফেলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে একটি নতুন সূচনা অপরিহার্য।’

আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে কিছু মতপার্থক্য ও সমস্যা রয়েছে, কিন্তু পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে এগুলোর সমাধান করা সম্ভব। সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। এ ব্যাপারে ভারতকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে।’

বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা করেছে।

ভারতীয় হাইকমিশনার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ‘আমরা শুধু ভৌগোলিক সীমানা নয়; সমৃদ্ধির স্বপ্নেরও অংশীদার।’

তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ থাকা স্বাভাবিক এবং এই মতভেদের অস্তিত্ব গণতন্ত্রের সৌন্দর্যের একটি অংশ।

ত্রিবেদী বলেন, ‘দুই দেশের মধ্যে এমন কোনো জটিল বিষয় নেই যা আলোচনা ও কূটনৈতিক উপায়ে সমাধান করা যায় না।’

তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী ও উজ্জ্বল হবে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat