×
ব্রেকিং নিউজ :
কুরআন হাদিসের দৃষ্টিতে ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা দিনাজপুরে এ্যাকুয়া থিম পার্কের ৮টি কক্ষ সিলগালা যশোরে ‘কাচ্চি ভাই’কে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে দুদকের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য উৎপাদনে পেস্টিসাইড নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে : কৃষিমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স সমাপ্ত স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এমএসএফ’র আন্তর্জাতিক প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-০৮-২০
  • ৫৪৬৫৫৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একসময় ছিলেন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। তৃণমূলের রাজনীতি থেকে শুরু করে দীর্ঘ চার দশকের রাজনৈতিক পথচলা পেরিয়ে এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ- রাষ্ট্রপতি। 

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বইছে আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার। চলছে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও উল্লাস।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩টি ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ফলাফল ঘোষণার পরপরই ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে জেলার বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা একে অপরকে মিষ্টি খাওয়ান। কোথাও বের করা হয় আনন্দ মিছিল, কোথাও চলে স্লোগান ও উল্লাস। সব মিলিয়ে শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
স্থানীয়দের অনেকেই বলেন, কয়েক দশক আগে যে মানুষটি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হিসেবে স্থানীয় সরকারের নেতৃত্ব দিয়েছিলেন, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরই আজ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন। তাঁর এই রাজনৈতিক উত্থানকে ঠাকুরগাঁওবাসী জেলার জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন।

তৃণমূলের রাজনীতি দিয়ে শুরু হওয়া মির্জা ফখরুলের রাজনৈতিক পথচলা দীর্ঘ ও ঘটনাবহুল। জেলা বিএনপির নেতৃত্ব, সংসদ সদস্য ও সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন, এরপর দলের ভারপ্রাপ্ত মহাসচিব থেকে মহাসচিব-ধাপে ধাপে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনের পর এবার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বর্ষীয়ান এই রাজনীতিক।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই রাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি হন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। ভোটগ্রহণ শেষে গণনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন।

ফখরুলের বিজয়ের খবরে ঠাকুরগাঁওয়ের মানুষের মুখে এখন একটাই কথা-স্থানীয় রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষে উঠে এবার বঙ্গভবনের পথে ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীর্ঘ চার দশকের রাজনৈতিক পথচলা শেষে তৃণমূলের সেই নেতা এখন বাংলাদেশের রাষ্ট্রপতি। তাঁর এই অর্জনে আনন্দে ভাসছে জন্মভূমি ঠাকুরগাঁও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat