×
ব্রেকিং নিউজ :
শিক্ষার্থীদের এআই ও আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করতে হবে : শিক্ষামন্ত্রী বিভাগীয় শহরগুলোতে সাইবার ইউনিট গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী অভিবাসন প্রক্রিয়া সুশৃঙ্খল ও প্রবাসীদের সুরক্ষায় উদ্যোগ নিয়েছে সরকার : শামা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে হবে: নুরুল ইসলাম নয়ন ঝালকাঠিতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্যগ্রহণ সমাজের পরিবর্তনের সঙ্গে নতুন প্রজন্মকে খাপখাওয়াতে হবে: পরিবেশ মন্ত্রী গ্যাস সরবরাহ বেড়েছে, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে : মাহ্দী আমিন
  • প্রকাশিত : ২০২৬-০৯-১৬
  • ৫৬৬৫৫৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পৌরশহরে আজ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওজোনস্তর সুরক্ষার নানা দাবি সম্বলিত স্বহস্তে অঙ্কিত পোস্টার প্রদর্শন করে।
নেত্রকোণা জেলায় আজ আন্তর্জাতিক ওজোনস্তর দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক পোস্টার প্রদর্শনী, আলোচনা সভা ও প্রকৃতি বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় জেলা শহরের মোক্তারপাড়ায়  কালেক্টরেট মাঠে গ্রিন কোয়ালিশন কমিটি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’-এর যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে পৌরশহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও যুবরা বায়ুমণ্ডলের ক্ষতিকর প্রভাব ও ওজোনস্তর সুরক্ষার নানা দাবি সম্বলিত স্বহস্তে অঙ্কিত পোস্টার প্রদর্শন করে।

বারসিকের সহযোগিতায় ‘ওজোনস্তর বাঁচলে পৃথিবী বাঁচবে’ শীর্ষক আলোচনা সভায় অনাবিলা সরকারের সঞ্চালনায় বিভিন্ন যুব সংগঠন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও পরিবেশকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন গবেষক সোহরাব উদ্দিন আকন্দ, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি ও কবি তানভীর জাহান চৌধুরী, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, ‘সেভ দ্য এনিম্যাল অব সুসং’-এর সভাপতি রিফাত আহমেদ রাসেল এবং পরিবেশ কর্মী মির্জা হৃদয় সাগর।

বক্তারা বলেন, সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজোনস্তর পৃথিবীর সমস্ত জীবজগৎকে ছাতার মতো রক্ষা করছে। ওজোনস্তর ধংস হয়ে গেলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব মারাত্মক সংকটে পড়বে।

তারা আরও বলেন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও অ্যারোসল স্প্রে-তে ব্যবহৃত ক্লোরোফ্লুরোকার্বন ওজোনস্তরের সবচেয়ে বড় শত্রু। এর পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান তারা। 

বক্তারা ওজোনস্তরের ক্ষয় রোধে প্রতিটি নাগরিককে সচেতন হওয়া এবং ক্ষতিকর গ্যাস নির্গমন হ্রাসের পাশাপাশি বৃক্ষরোপণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ওজোনস্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ হ্রাসে দায়িত্বশীল ভূমিকা পালন করা এবং প্রত্যেকে অন্তত দু’টি করে বৃক্ষরোপণ করার অঙ্গীকার করেন।

আলোচনা সভা শেষে বায়ুমণ্ডল ও ওজোনস্তর সুরক্ষার বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে শিক্ষার্থী ও যুবরা প্রকৃতি বন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat