×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৭-০১-১৯
  • ১২৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীর দেখাতে সমস্যা নেই কাজলের!

বিনোদন ডেস্ক:

প্রবল সুন্দরী, দুধে-আলতা গায়ের রং আর মিষ্টি ব্যবহারে সকলের কাছেই প্রিয় দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়াল। কোনো সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্য দেখা যায়নি তাকে। ছোট ছোট কাপড় পড়েও খুব বেশি সিনেমা করেননি। কিন্তু তিনিই নাকি ইমেজ ভাঙতে শরীর দেখাবেন। খোলামেলা অভিনয় করবেন। খবর এবেলার। এমবিএ ডিগ্রি অর্জন করা নায়িকা চেয়েছিলেন কর্পোরেট ওয়ার্ল্ডে নাম লেখাতে। কিন্তু, তা না করে এখন অভিনয় নিয়েই ব্যস্ত। দক্ষিণী সিনেমার এক নম্বর নায়িকা তিনি। ছবি প্রতি কাজল যে পারিশ্রমিক পান তা আর কোনো নায়িকা দক্ষিণী সিনেমায় পাননি। দক্ষিণী সিনেমায় ঘরে ঘরে তার পরিচিতি ভারতীয় সাজপোশাকে সুসজ্জিত এক নারী হিসাবে। এই ইমেজ ভেঙে বর্তমানে বেরিয়ে আসতে চাইছেন কাজল। মাঝে হিন্দি ছবিতে অক্ষয় কুমার এবং অজয় দেবগনের বিপরীতে অভিনয় করেছেন। কিন্তু, ফের দক্ষিণী সিনেমার চৌহদ্দিতেই ফিরে গিয়েছেন কাজল। সম্প্রতি একটি ছবিতে সুইমিং পুলে বক্ষ প্রদর্শন করে বিতর্কে জড়ান কাজল। সেই ছবির মুক্তি ঘিরেও জটিলতা তৈরি করেছিল সেন্সর বোর্ড। সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কাজল স্বীকার করেন, আগে যে ধরনের পোশাক পরে তিনি অভিনয় করতেন এখন সেখান থেকে সরে এসেছেন। তার মতে, একইভাবে নিজেকে দেখতে দেখতেও তো একটা সময় মানুষ ক্লান্ত হয়ে যায়। তাই নিজেকে অন্যভাবে দেখাটা অপরাধ নয়। তাই, শরীর দেখানো নিয়ে তার কোনো ছুৎমার্গও নেই। তিনি বলেন, ছবির গল্প যদি চায় তাহলে শরীরে একটা সুতা না রেখেও অভিনয় করতে প্রস্তুত আছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat