×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০১-২০
  • ১০০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে গতকাল রাত ৯টার দিকে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৯জন আহত হয়েছেন।

টামটা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য হুমায়ুন কবির মজুমদার এবং টামটা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক দর্জির সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সংবাদ পেয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, শাহরাস্তি মডেল থানা ওসি মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান। সংঘর্ষের পর ওমর ফারুক দর্জির সমর্থকরা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এ ঘটনায় এক পক্ষ অপরপক্ষকে দায়ী করছে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উয়ারুক মেডিল্যাব স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মঞ্জুর এলাহী, বাচ্চু ও কামাল নামে তিনজনের অবস্থা শংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ সবাইকে শান্ত থাকার আহবান জানিয়ে বলেন, যে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে মোকাবেলা করা হবে। ওসি মোঃ মিজানুর রহমান বলেন, এখনও কোন পক্ষ মামলা করতে আসেনি। অভিযোগ পেলে আমরা সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat