×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৭-০১-২৬
  • ৯১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার ভারত সফর বিলম্বিত হওয়ার খবর সঠিক নয় : হাইকমিশনার শ্রিংলা
নিজস্ব প্রতিনিধি:  ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর বিলম্বিত হচ্ছে, তা বলা যায় না। কেননা সফরের নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঠিক হয়নি। আগে এই তারিখ দুই দেশকে সমঝোতার মাধ্যমে ঠিক করতে হবে। তারপর সফর। আজ বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে দেশটির ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শ্রিংলা একথা জানান। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালের জুনে বাংলাদেশ সফর করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে গেছেন। সমঝোতার মাধ্যমে শিগগিরই এ সফরের দিকে আমরা অগ্রসর হচ্ছি। সকাল ৯টায় হাইকমিশন প্রাঙ্গণের ফুল দিয়ে সাজানো বেদিতে পতাকা উড়িয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রিংলা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাণী পড়ে শুনান তিনি। এরপর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। শ্রিংলা বলেন, সমগ্র ভারতবাসীর জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৫০ সালের এদিনে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত আত্মপ্রকাশ করে। আমরা সংবিধান পাই এদিন। দিনটি একইসাথে ভারতের মানুষের ধর্মীয়, ভাষাগত ও অন্যান্য বিশ্বাস এগিয়ে নেয়ার সুযোগ। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতে গতিশীল গণতন্ত্র রয়েছে। আমরা সংবিধানে বিশ্বাস করি। দু’দেশই অসাম্প্রদায়িক চেতনা, বৈচিত্র্যময় সংস্কৃতি ও বাকস্বাধীনতায় বিশ্বাস করে। আমরা দু’দেশ আরো একটি জায়গায় স্বতন্ত্র - বৈশ্বিক অর্থনৈতিক সমৃদ্ধিতে আমরা প্রায় একই গতিতে এগিয়ে যাচ্ছি। ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট সফর প্রসঙ্গে হাইকমিশনার বলেন, বাংলাদেশের মানুষের আগ্রহের কথা চিন্তা করে আমি নিজ উদ্যোগেই ভারতীয় ক্রিকেটের সাথে সংশ্লিষ্টদের অনুরোধ করেছি যাতে এ বছরের সূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat