×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০১-২৭
  • ১০৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সময় মতো বিএনপি ঠিকই নির্বাচনে যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আপত্তি ছাড়া বিএনপি কোনো বিষয়ই মানে না। আপত্তি করাই তাদের ধর্ম। সময়মতো তারা ঠিকই নির্বাচনে যাবে।
শুক্রবার বিকালে মৌলভীবাজারের শমশেরনগর রেলস্টেশন এলাকায় সংস্কার করা ঐতিহ্যবাহী তোরণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের পুলিশ নির্যাতন করে না। মাঝে মধ্যে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি লেগে যায়। বৃহস্পতিবারও তাই হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দীন সিরাজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান প্রমুখ।
মৌলভীবাজারের কুলাউড়ার লংলার জমিদার আলী আমজাদের বংশধর নওয়াব আলী হায়দর খাঁন ও নওয়াব আলী আজগর খাঁনের বিশেষ আমন্ত্রণে ১৯৫১ সালের ফেব্রুয়ারিতে ইরানী রয়েল ইয়ার ফোর্সের একটি বিমানে শমশেরনগর বিমান বন্দরে অবতরণ করেন ইরানের সে সময়কার শাহেন শাহ রেজা পাহলভী। তার সম্মানার্থে শমশেরনগর রেলওয়ে স্টেশনে তোরণ  স্থাপিত হয়। কয়েক বৎসর পূর্বে গাড়ির ধাক্কায় একটি তোরণ ভেঙ্গে গেলে শমশেরনগরের প্রাক্তন শিক্ষার্থীরা চাঁদা তুলে ঐতিহ্যবাহী এই তোরণটি দুটি পূণর্নির্মাণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat