×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০১-২৭
  • ৯৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টেরিফ নন-টেরিফ শুল্কবাধা দূর হলে ভারতে রপ্তানি বাড়বে : বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাধা দূর করে আমদানি-রপ্তানি বাড়াতে হবে। টেরিফ ও ননটেরিফ ব্যারিয়ার যাতে দু‘দেশের বাণিজ্যে বাধার সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ভারত সরকারকে পদক্ষেপ নিতে হবে। আজ শুক্রবার ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এবং ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় আয়োজিত অন্ধ্রপ্রদেশের ভিশাখাপাটনামে অনুষ্ঠিত দু‘দিনব্যাপী পার্টনারশিপ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের পর ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী নির্মলা সিতারামান-এর সঙ্গে একান্ত বৈঠকে এসব কথা বলেন। অতি সম্প্রতি বাংলাদেশের জুট পণ্যের ওপর যে এ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করা হয়েছে, তাতে বাংলাদেশের পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে বিরুপ প্রভাব পড়ছে, শুল্ক প্রত্যাহার করা প্রয়োজন জানিয়ে তোফায়েল আহমেদ ভারতের বাণিজ্যমন্ত্রীকে আরো বলেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে চলমান বাণিজ্য সমস্যাসমূহ দূর করতে অফিসিয়াল আলোচনার উদ্যোগ প্রয়োজন। মন্ত্রী বলেন, গত অর্থবছর বাংলাদেশ ভারতে ৬৮৯.৬২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে পণ্য রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে ৫৬৯৫.৭৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বাণিজ্য বাধা দূর করা হলে বাংলাদেশের রপ্তানি অনেক বাড়বে। বাণিজ্য বাধার কারণে বাংলাদেশ ভারতে আশানুরুপ রপ্তানি করতে পাচ্ছে না বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat