×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০১-৩০
  • ৮৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বার্সেলোনার ড্রয়ের দিন রিয়ালের জয়
স্পোর্টস ডেস্ক: – টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার পর হঠাৎই ছন্দপতন! স্প্যানিশ প্রিমিয়ার লিগে সেভিয়ার কাছে হারার পর সেল্তা ভিগোর কাছে হেরে কোপা দল থেকে বিদায়। কোপা দেল রেতে সেল্তা ভিগোর কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়। এর ফলে ট্রেবল জয়ের স্বপ্নটাও শেষ হয়ে যায় রিয়ালের। তবে হতাশা কাটিয়ে আবার লড়াইয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। লিগ শিরোপর দৌড়ে থাকা বার্সেলোনা ও সেভিয়ার হারের দিন বড় ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ন্যু ক্যাম্পে রিয়াল সোসিয়েদাদকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরো মজবুত করল রোনালদোরা। আগের দুই ম্যাচ হারা রিয়াল ফুটবলাররা এই ম্যাচে নিজেদের গুছিয়ে নিতেই পারছিলেন না। প্রধথমার্ধের প্রায় অর্ধেকরা সময় ছন্দহীন ফুটবল খেলেছে স্প্যানিশ জায়ান্টরা। এর মধ্যে রোনালদো-রেনজমারা বেশ কয়েকবার আক্রমণে গেলেও প্রতিপক্ষের ডি বক্সের ঠিক সামনে এসেই বল হারিয়ে ফেলতে থাকেন তাঁরা। তবে ৩৮তম মিনিটে রিয়ালের হয়ে গোলমুখের দরজাটা খুলে দেন কোভাচিচ। রোনালদোর দারুণ এক পাস থেকে বল পেয়ে গোল করেন অস্ট্রিয়ার মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পান রোনালদো। কোভাচিচের পাশ থেকে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন পতুর্গিজ সুপারস্টার। খেলার ৭২তম মিনিটে হেড করে গোল পান মোরাতা। তবে অফ সাইডের ফাঁড়ায় পড়ে সেটি বাতিল হয়। এরপর ৮৩তম মিনিটে আবার গোল করেন মোরাতা। এবারও সেই হেডেই গোলের দেখা পান তিনি। এর আগে রিয়াল বেতিসের মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করে ফিরেছে বার্সেলোনা। আর এসপানিওলের মাঠে ৩-১ গোলে হেরে গেছে সেভিয়া। সোসিয়েদাদকে হারানোর ফলে ১৯ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৪৬। আর ২০ ম্যাচে বার্সেলোনা ও সেভিয়ার পয়েন্ট ৪২।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat