×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০১-৩১
  • ৯০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চুনারুঘাটে আবুধাবী প্রবাসী সৈয়দ জালাল মিয়া মিথ্যা মামলায় জেল
হোসাইন আলী রাজন,চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ  হবিগঞ্জের চুনারুঘাটে আবুধাবী প্রবাসী সৈয়দ জালাল মিয়া মিথ্যা মামলায় গত ৪দিন ধরে খাটছেন। জানাযায়, চুনারুঘাট উপজেলার পীরের গাও গ্রামের মৃত সৈয়দ আঃ হান্নানের ছেলে আবুধাবী প্রবাসী সৈয়দ জালাল মিয়া (৪০)কে নরসিংদি কোর্টের জিআর-২৬/০৭ মামলায় ওয়ারেন্টের আসামী হিসেবে গত ২৬জানুয়ারী সকাল ১১টায় গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ। উল্লেখ্য যে, তিনি ওই দিন ভোর ৬টায় আবুধাবী থেকে তার বাড়িতে ফিরেন। গ্রেফতারকৃত সৈয়দ জালাল মিয়ার স্ত্রী মোছাঃ আছিয়া খাতুন জানান, ২০০২ সাল থেকে আমার স্বামী স্থায়ীভাবে আবুধাবীতে চাকুরি করছেন। ২০০২সাল থেকে গ্রেফতার হওয়ার পূর্ব পযর্ন্ত আমার স্বামী আবুধাবীতে ছিলেন। ওই মামলা নরসিংদি কোর্টে দায়ের করা হয় ঘটনার তারিখ ও সময়ে সৈয়দ জালাল মিয়া আবুধাবীতে কর্মরত ছিলেন। একটি কুচক্রী মহল আমার স্বামীকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য নরসিংদি জেলায় একটি মিথ্যা মামলা দায়ের করায়। নরসিংদি কোর্টে খোজ নিয়ে জানাযায়,জিআর-২৬/০৭ মামলায় সৈয়দ জালাল মিয়া নামে কোনো আসামী নেই এবং সৈয়দ জালাল মিয়ার নামে কোনো ওয়ারেন্টও নেই। কে বা কারা জালাল মিয়াকে ফাসানোর জন্য এ ধরণের কাজ করেছে বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat