×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০২-০৫
  • ৮৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দর্শকই মিমের বস
বিনোদন ডেস্ক:– অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম নাটকে অভিনয় করে সফলতা পেয়েছেন অনেক আগেই। কয়েক বছর ধরে চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করছেন তিনি। চিত্রনায়িকা হিসেবে এরই মধ্যে পেয়েছেন গ্রহণযোগ্যতা।  নতুন বছরে মিম অভিনীত, অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ চলচ্চিত্রটি মুক্তি পায়। চলচ্চিত্রটি দেখে এক ভক্ত মিমকে উদ্দেশ করে একটি স্ট্যাটাস লেখেন। স্ট্যাটাসে সেই ভক্ত জানান, অভিনেত্রীদের মধ্যে মিমকে তিনি ‘বস’ মানেন, কারণ মিমের অভিনয় দেখে তিনি মুগ্ধ। মিম অভিনীত সব ছবি তিনি দেখেছেন, এমনকি মিমের পরবর্তী ছবিগুলো দেখার জন্যও তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ভক্তের স্ট্যাটাসটি মিম নিজেও দেখেছেন বলে  জানান। এ বিষয়ে মিম বলেন, ‘ভক্তের স্ট্যাটাস পড়ে আমি অনেক মজা পেয়েছি। আসলে আমাকে যদি এখন প্রশ্ন করা হয়, আমার বস কে? তাহলে উত্তরে আমি বলব, দর্শকই আমার বস। তাঁদের উৎসাহ ও ভালোবাসায় আমি চলচ্চিত্রে নিয়মিত কাজ করছি। এমনকি তাঁদের বিশেষ অনুরোধে বছরে এক কিংবা দুটো নাটকে অভিনয়ও করছি।’ হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে পথচলা শুরু করেন মিম। এর পর বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। এ ছাড়া খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে গত বছর সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন মিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat