×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-০৬
  • ১০৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২৪ জুন শুরু মহিলা ক্রিকেট বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক:- চলতি বছরের ২৪ জুন বসবে নারীদের ক্রিকেট বিশ্বকাপ। ফাইনাল হবে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে ২৩ জুলাই। রবিবার ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপ শুরু ও ফাইনালের তারিখ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।তবে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে ৮ মার্চ। তার আগের দিন শেষ হচ্ছে আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্বের খেলা।২১ দিন ধরে চলা এই টুর্নামন্টে সর্বমোট ২৮টি রাউন্ড রবিন লিগের ম্যাচে আটটি দল একে অপরের মুখোমুখি হবে। ম্যাচগুলো ব্রিস্টল, ডার্বি, লিস্টার ও টনটনে অনুষ্ঠিত হবে। গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।সেমিফাইনাল দুটি যথাক্রমে ১৮ জুলাই ব্রিস্টলে ও ২০ জুলাই ডার্বিতে অনুষ্ঠিত হবে। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ চারটি দল হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি চারটি স্থানের জন্য দলগুলোকে বাছাইপর্ব খেলে আসতে হবে। কলম্বোতে আগামীকাল থেকে বাছাইপর্ব শুরু হচ্ছে।বাছাইপর্বে অংশ নেয়া দলগুলো হচ্ছে- দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলংকা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, থাইল্যান্ড, বাংলাদেশ, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। দশটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে বাছাইপর্বে খেলবে, এখান থেকে দুই গ্রুপের শীর্ষ তিনটি দল সুপার সিক্সে উন্নীত হবে। এখানে প্রতিটি দল অন্য গ্রুপের তিনটি দলের সাথে মুখোমুখি হবে। সুপার সিক্সের দুটি গ্রুপের শীর্ষ দুটি করে দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।আইসিসি নারী বিশ্বকাপের টুর্নামেন্ট পরিচালক স্টিভ এলওয়ার্থি বলেছেন, ‘আগামী গ্রীষ্মে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের প্রস্তুতি বেশ ভালভাবেই হচ্ছে। আশা করছি নারী বিশ্বকাপের মাধ্যমে নারী ক্রীড়াঙ্গনে একটি নতুন বাউন্ডারি উন্মোচিত হবে। খেলোয়াড়, সমর্থক, সম্প্রচার কর্তৃপক্ষের জন্য সর্বোচ্চ সুবিধা দেবার মত ভেন্যু প্রস্তুত করতে আমরা কঠোর পরিশ্রম করছি। যেহেতু তারিখ চূড়ান্ত হয়ে গেছে এখন আমাদের সামনে এগিয়ে যেতে সুবিধা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat