×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০২-১০
  • ৯০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসি গঠনের বিষয়ে বিএনপির কাছ থেকে শিখতে হবে না: আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: নির্বাচন কমিশন (ইসি) আইন ও সংবিধানের মাধ্যমে গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ইসি গঠনের বিষয়ে বিএনপির কাছ থেকে শিখতে হবে না বলেও জানান মন্ত্রী। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিবন্ধীদের এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। আনিসুল হক বলেন, বিএনপি আজ শেখাতে এসেছে কেমন করে নির্বাচন কমিশন করতে হয়। নির্বাচন কমিশন করা হয়েছে আইনের মাধ্যমে, নির্বাচন কমিশন করা হয়েছে সংগঠনের মাধ্যমে, এই নির্বাচন কমিশন থাকবে। অনুষ্ঠানে আইনমন্ত্রী আরো বলেন, আপনারা (বিএনপি) মানেন আর নাই মানেন, এই নির্বাচন কমিশনের অধীনেই দেশের পরবর্তী সব নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুন নাহার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক ও জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এর আগে আইনমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য মোবাইল থেরাপি ভ্যান কার্যক্রমের উদ্বোধন এবং ৫০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat