×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-১২
  • ১০৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সদ্য মা হওয়া কারিনা কাপুর খান কিক বক্সিং শিখছেন
বিনোদন ডেস্ক:- সদ্য মা হওয়া কারিনা কাপুর খান কিক বক্সিং শিখছেন। না, নতুন কোনো সিনেমার প্রস্তুতি হিসেবে নয়। ডিএনএ ইন্ডিয়া জানিয়েছে, গর্ভাবস্থায় শরীরে জমা বাড়তি মেদ কমাতেই তাঁর এই কিক বক্সিং শেখা।এপ্রিল থেকে শুরু হবে কারিনার নতুন ছবি ‘ভিরে ডি ওয়েডিং’-এর শুটিং। তার আগেই নায়িকা হওয়ার জন্য নিজের শরীরকে ঠিক করতে চান সাবেক এই জিরো ফিগার নায়িকা। সূত্র জানায়, শরীরের অতিরিক্ত মেদ কমাতে যা যা করা দরকার, তার কোনোটাই বাদ রাখছেন না কারিনা।যোগব্যায়াম তো ছিলই, এখনো আছে, এর পাশাপাশি কারিনা সপ্তাহে তিন দিন কিক বক্সিংয়ের ক্লাসে হাজির হচ্ছেন। জানা গেছে, প্রিয় বন্ধু অমৃতা আরোরা লাদাখের পরামর্শেই কিক বক্সিংয়ের ক্লাসে ভর্তি হয়েছেন কারিনা।আধুনিককালে বলা হয়, নারীর গর্ভধারণের পর বাড়তি ওজন কমাতে কিক বক্সিং বেশ কার্যকর। কারিনার বান্ধবী অমৃতা আরোরা নিজেও কিক বক্সিং করে লাভবান হয়েছিলেন। তাই বন্ধুর পরামর্শে কিক বক্সিং শুরু করেছেন কারিনা। কাজেই ভক্তরা আশা করতেই পারেন, এ বছরের শেষ নাগাদ নতুন চেহারা নিয়ে, নতুন ছবিতে, নতুন চমক নিয়েই হাজির হবেন সদ্য মা হওয়া এই নায়িকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat