×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৭-০২-১৩
  • ৯৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চারুকলার বকুলতলায় শুরু হয়েছে বসন্ত উৎসব
বিনোদন ডেস্ক: – সকাল ৭টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় শুরু হয়েছে বসন্ত উৎসব। ১৪২৩ সালের ফাল্গুনকে বরণ করে নেওয়ার জন্য বাঙালির অপেক্ষা। ফাগুনে প্রকৃতি নবরূপে সাজলেও শীতের ঠান্ডা আমেজ তখনো রয়ে গেছে। ধীরে ধীরে বকুলতলায় শুরু হয়েছে দর্শকদের আনাগোনা। মঞ্চের পেছনে অপেক্ষা করছেন শিল্পীরা, বসন্তকে নাচেগানে বরণ করে নেওয়ার জন্য।সকাল প্রায় সাড়ে ৭টায় উচ্চাঙ্গসংগীত শিল্পী ড. অসিত রায়ের বাসন্তি বাহার রাগ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় চারুকলার বসন্তবরণ উৎসব। একটা স্নিগ্ধ আমেজ ছিল পরিবেশনায়। এরপর মঞ্চে পরিবেশন হয় সাঁওতাল নৃত্য। সাঁওতাল নৃত্যের মধ্য দিয়ে মেতে ওঠে অনুষ্ঠান। একে একে গান, নাচ আর আবৃত্তির মধ্য দিয়ে এগিয়ে চলে অনুষ্ঠান। মোর বীণা ওঠে কোন সুরে বাজি এবং বসন্তে ফুল গাঁথল- এই দুটো রবীন্দ্রসংগীত পরিবেশ করেন সুরতীর্থের শিল্পীরা। শিল্পী ফাহিম হোসেন পরিবেশন করেন ‘ওলি বার বার ফিরে যায়’।সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় ছিল ‘আয়রে বসন্ত’ গানটি। বসন্ত এসে গেছে গানটির মধ্য দিয়ে নৃত্যম নৃত্যগোষ্ঠীর পরিবেশনায় হয় দলীয় নৃত্য। মঞ্চে যখন অনুষ্ঠান চলছে, তখন মনে হচ্ছিল আসলেই বসন্ত এসে গেছে। ‘ধীরে ধীরে ধীরে বও’ গানের সঙ্গে নাচ পরিবেশ করে নৃত্যনন্দন শিল্পীগোষ্ঠী। ‘বসন্ত বাতাসে সইগো’ গানটি গেয়ে একক সংগীত পরিবেশ করেন শিল্পী বিমান চন্দ্র বিশ্বাস।এরই মধ্যে বাড়তে শুরু করে দর্শকদের ভিড়। বর্ণিল হয়ে ওঠে চারুকলা প্রাঙ্গণ। শেষে ছিল অন্তর দেওয়ান ও তাঁর দলের নৃত্য পরিবেশনা। এরপর ছোট একটি শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয়  চারুকলার সকালের বসন্তবরণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat