×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-১৩
  • ১০২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ ইসিতে অবসরপ্রাপ্তদের নিয়ে রিটের রায়
নিজস্ব প্রতিনিধি :- প্রধান নির্বাচন কমিশনারসহ সদ্য গঠিত নির্বাচন কমিশন (ইসি) গঠনের গেজেট বাতিল এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি শেষ হয়েছে।শুনানির পর আজ সোমবার দুপুর ২টার পর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ আদেশের জন্য সময় ধার্য করেন।শুনানিতে ছিলেন রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।গতকাল রোববার ইউনুছ আলী আকন্দ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন।রিটে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনারদের শপথ স্থগিতের আবেদনও করা হয়েছে।রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, অবসরপ্রাপ্তদের পুনরায় নিয়োগের নিয়ম কোথাও নেই। অথচ ইসিতে নিয়োগ পাওয়া সবাই অবসরপ্রাপ্ত। তাঁদের নতুন করে চাকরি দেওয়ায় তাঁরা পুনরায় ৭০ থেকে ৭৫ বছর পর্যন্ত চাকরি করবেন। অথচ ভারতসহ পৃথিবীর সব দেশেই ৬৫ বছর বয়সের পর আর কেউ চাকরি করতে পারেন না।রিট আবেদনে আইনজীবী বলেন, ১৯৭৪ সালের পাবলিক সার্ভেন্ট (রিটায়ারমেন্ট) অ্যাক্টের ধারা ৫(২)(৩) কেন অবৈধ এবং সংবিধানের ৭, ১৯, ২৬-২৯, ৩১, ৩২, ৪০, ১৩৫ অনুচ্ছেদ সাংঘর্ষিক হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া ওই আইনের ৫(১) ধারা কেন সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হবে না এবং গত ৬ ফেব্রুয়ারির গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ কেন অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat