×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৭-০২-১৪
  • ৯২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে বাজারে ও বাসায় আগুন
গাজীপুর সংবাদদাতা :-  গাজীপুরে আজ মঙ্গলবার পৃথক স্থানে দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে একটি ফ্লাট বাসা ও একটি কাঁচা বাজারে ৬টি দোকানসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: আতিকুর রহমান জানান, গাজীপুরের বোর্ড বাজার এলাকার আব্দুল সামাদ মিয়ার ফ্ল্যাট বাসার চতুর্থ তলায় সকাল ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। আগুনে ওই বাসার আসবাবপত্র পুড়ে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে।এদিকে শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো: জিহাদ মিয়া জানান, শ্রীপুরের নয়নপুর কাঁচা বাজারে ভোর রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভায়। আগুনে ওই বাজারে মুরগী, মুদি ও শুটকিসহ ৬টি দোকান পুড়ে গেছে।আগুনে আনুমানিক ৭ লাখ টাকার ক্ষতির হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat