×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০২-১৪
  • ৮৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ দুপুরে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল
স্পোর্টস ডেস্ক: – ভারতে সিরিজের একমাত্র টেস্ট শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় এসে পৌঁছায় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। অবশ্য পুরো দল ঢাকায় ফিরেনি। আগের দিন সন্ধ্যায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে ভারত থেকে আরব আমিরাতে উড়ে গেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। আর কলকাতায় ব্যক্তিগত কাজে কয়েকদিন থাকবেন অধিনায়ক মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম।গত ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি ভারতের হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে সিরিজের একমাত্র টেস্টটি। এই ম্যাচে বাংলাদেশ ২০৮ রানে হারলেও লড়াইটা ভালোই করেছে।ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৬৮৭ রানের পাহাড়সম স্কোর গড়ে। এর জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৩৮৮ রান। স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ১৫৯ রান করে সফরকারীদের সামনে ৪৫৯ রানের টার্গেট দাঁড় করায়। মুশফিকরা পঞ্চম দিনের তৃতীয় সেশন পর্যন্ত ব্যাট করে ২৫০ রানে ইনিংস গুটিয়ে নেয়।তবে এই টেস্টে বাংলাদেশ হারলেও প্রাপ্তি একেবারেই কম নয়। মেহেদি হাসান মিরাজ দুই ইনিংসে ভালো ব্যাট করে তাঁর অলরাউন্ডিং পরিচয়টা ভালোভাবে তুলে ধরতে পেরেছেন। তা ছাড়া ভারতের মাটিতে তাদের বিপক্ষে পঞ্চম দিনের প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে পারা কম নয়। এ ছাড়া প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের সেঞ্চুরিও প্রশংসার দাবি রাখে।২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ভারতের মাটিতে প্রথম কোনো টেস্ট ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে এই ম্যাচ ড্র করার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা নিজেদের সামর্থ্যের সেরাটা খেলতে পারলে হয়তো তা সম্ভব হতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat