×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০২-১৫
  • ৮২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভালো চরিত্রে অভিনয় করতে চাই : সোনম
বিনোদন ডেস্ক:-প্রিয়াংকা চোপড়া ও দীপিকা পাডুকোনের পর, বলিউড অভিনেত্রী সোনম কাপুরেরও এবার হলিউডে নিজেকে প্রমাণের পালা এসেছে। হলিউডের ট্যালেন্ট এজেন্সি ইউটিএর (ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি) সঙ্গে বলিউড এই অভিনেত্রী চুক্তিবদ্ধ হয়েছেন। ডিএনএ ইন্ডিয়ার খবরে জানা যায়, চুক্তির পর সোনামের হলিউডের প্রোজেক্টে যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইউটিএর সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টিকে সোনম অবশ্য এরইমধ্যে বলেছেন করন জোহরের টিভি শো ‘কফি উইথ করনে’। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন আরেক বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ওই শোতে ইউটিএর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে সোনম বলেন, ‘মানুষ এখন বলতে থাকবে, ওহ, সেও হলিউডে যাচ্ছে!’হলিউড হোক বা বলিউড, ছবি বাছাইয়ের ক্ষেত্রে একইরকম থাকবেন সোনম। তিনি বলেন, ‘আমি সেই রকম চরিত্রই খুঁজছি যা আমি বলিউডে কাজ করার সময় খুঁজে থাকি। হলিউড হলেও আমি ভালো চরিত্রে অভিনয় করতে চাই। এখানে কোনো পার্থক্য করব না। যেখানে আমি ভালো কাজ পাব, সেখানেই কাজ করব, এমনকি সেটা চীনে হলেও। কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছি সেটা কোনো ব্যাপার না।’ হলিউডের কোনো প্রকল্প কি মনে ধরেছে সোনমের? এমন প্রশ্নের জবাবে সোনম বলেন, ‘না, এখনো না।’হলিউডে কাজ পেলেও সোনম বলিউডের ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলতে চান না। তিনি বলেন, ‘আমি মনে করি না, ভালো কাজ করলে আমার ক্যারিয়ার পিছিয়ে যাবে। আমি যথাযথভাবে আমার সময়কে ব্যবহার করতে চাই। আর আমি তো উন্মাদ নই, যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলব, ওহ, আমি একজন হলিউডের তারকা হতে চাই। এমনটা আসলে হয় না, কিন্তু অভিনেত্রী হিসেবে আমি আমার কাজের ক্ষেত্র প্রসারিত করতে চাই। যদি আমার বিদেশের এজেন্ট আমাকে হলিউডে কাজ করার প্রস্তাব দেন, একই সঙ্গে আমি যদি দেখি বলিউডের কাজটি বেশি আকর্ষণীয় তাহলে বলিউডেই কাজ করব। বিষয়টি বলিউডের ক্ষেত্রেও একই রকম হবে। আর কাজ তো একটাই, অভিনয় করতে হবে, দুই জায়গাতেই। শুধু ভাষাটা আলাদা।’যেহেতু সোনমের আগে দীপিকা ও প্রিয়াংকা হলিউডে কাজ করেছেন তাই তাঁদের সঙ্গে তুলনার বিষয়টি এসেই পড়ে। বিষয়টি অবশ্য একেবারেই এড়িয়ে যেতে চান না সোনম, বরং অগ্রজ এই দুই নায়িকার ব্যাপারে বেশ ইতিবাচক তিনি। সোনম বলেন, ‘আমি মনে করি তাঁরা অনেক ভালো কাজ করছেন এবং আশা করছি তাঁদের মতোই আমি কাজ করব। আমি মনে করি না, আমি কখনোই তাঁদের উচ্চতায় পৌঁছাতে পারব। এই তুলনায় আমার কোনো সমস্যা নেই, কারণ আমি মনে করি না তাঁদের মতো এত ভালো কাজ করতে পারব। তাঁরা খুবই ভালো করছেন এবং আশা করছি আমি তাঁদের যৎসামান্য করতে পারব। সেটা করতে পারলেই আমি খুশি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat