×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৭-০২-২৩
  • ১০৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর চাঁদনী চক মার্কেটের সামনে এক হকারের ছুরিকাঘাতে আরেক হকার নিহত
নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর নিউমার্কেট চাঁদনী চক মার্কেটের সামনে এক হকারের ছুরিকাঘাতে খোকন মোল্লা (৩০) নামে আরেক হকার নিহত হয়েছেন।আজ বুধবার বিকেলে চাঁদনি চক মার্কেটের সামনে এঘটনা ঘটে। এতে বাবুল ব্যাপারি নামে অন্য এক হকার আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, আহত বাবুলের বুকে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।আহত বাবুল জানান, দুপুরে মার্কেটের হোটেল সিজান রেস্তোরাঁয় পূর্ব শত্রুতার জের ধরে হকার শাহাবুদ্দিনের নেতৃত্বে ৫/৬ জন অতর্কিত হামলা চালায়। খোকন ও তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। তিনি এবং খোকন যুবলীগের নাজনীতির সাথে জড়িত বলে দাবি করেছেন বাবুল। জানা গেছে, খোকনের বাবার নাম কালু মোল্লা। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের সালতার ফুলবাড়িয়া গ্রামে। খোকন স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে কামরাঙ্গিরচরের চর খলিফাঘাটে বাস করতেন। তিনি চাঁদনি চক মার্কেটের গেটের সামনে কসমেটিক্সের ব্যবসা করতেন।আহত বাবুলের ভাই লোকমান মোল্লা জানান, চাঁদনী চক মার্কেটের ছাদে নিয়মিত মাদকের আড্ডা বসে। কয়েকদিন আগে মার্কেটের ছাদে মাদক সেবন করছিলেন শাহাবুদ্দিন, হানিফ ও সোহেল। এ নিয়ে তিন দিন আগে সালিশও বসেছিল। ওই বিচারে খোকনের ভূমিকা থাকার কারণে আজ এ ঘটনা ঘটিয়েছে।হানিফ, সোহেলসহ আরো কয়েকজন হামলার সময় শাহাবুদ্দিনের সাথে ছিলেন বলে জানান লোকমান।নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। কয়েকদিন আগে শাহাবুদ্দিনের এক বন্ধুকে মারধর করেন খোকন মোল্লা। এরই জের ধরে শাহাবুদ্দিন কয়েকজন সহযোগীসহ তার কাছে এসে আজ মারার কারণ জানতে চায়। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে দুজনকে ছুরিকাঘাত করেন শাহাবুদ্দিন।পুলিশের রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, দুপুরে এই হকাররা একসাথে খাওয়া-দাওয়া করছিলেন। খাওয়া শেষে শাহাবুদ্দিন খোকন ও বাবুলকে ছুরিকাঘাত করে। এতে খোকন মারা যান। শাহাবুদ্দিনকে গ্রেফতারে অভিযান চলছে। সম্প্রতি তারা তিনজনই যুবলীগে যোগ দিয়েছিলেন। আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat