×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৭-০২-২৬
  • ১০৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী আজ বগুড়া যাচ্ছেন
নিজস্ব প্রতিনিধি:-একদিনের সফরে আজ রবিবার দুপুরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি বিভিন্ন স্থাপনার ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করবেন তিনি। এরপর নির্ধারিত জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর উদ্বোধনের তালিকায় রয়েছে- বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের নতুন ভবন। প্রায় চার কোটি ২৮ লাখ ৮৪ হাজার ৩৯৪ টাকা ব্যয়ে অত্যাধুনিক বহুতল এ ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়াও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করবেন তিনি।উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসা বলেন, ‘নতুন সাজে সজ্জিত হয়ে নবরূপে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে উপজেলা পরিষদের নব-নির্মিত ভবন। দরজা-জানালা থেকে শুরু করে ভবনের চারপাশে রঙের কাজ সম্পন্ন করা হয়েছে। ঝকঝকে চকচকে করা হয়েছে উপজেলা পরিষদ ভবন। পাল্টে গেছে পরিষদের ২০১৩ সালের ধ্বংসযজ্ঞ চিত্র।উল্লেখ্য, ২০১৩ সালের ৩ মার্চ সাঈদীকে চাঁদে দেখার গুজবে তাণ্ডবলীলায় উপজেলা পরিষদে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর চার বছর পর নির্মিত হলো চার তলা বিশিষ্ট উপজেলা পরিষদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat