×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-২৬
  • ১১৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ মুখোমুখি হন বদরুল ও খাদিজা
বিশেষ প্রতিবেদক মোঃ নুর উদ্দিন :  নিজের ওপর ভয়াবহ হামলার ঘটনা বর্ণনা করে আদালতের কাছে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন খাদিজা আক্তার নার্গিস। খাদিজা হত্যাচেষ্টা মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১ মার্চ তারিখ নির্ধারণ করেছেন আদালত। আজ সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরোর কাছে ঘটনার বর্ণনা দেন খাদিজা।মামলার আসামি বদরুলের আইনজীবী সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন, আদালতে নিজের দোষ স্বীকার করেছেন বদরুল। খাদিজার ওপর হামলার ঘটনার সময় বদরুল স্বাভাবিক অবস্থায় ছিলেন না। তিনি নেশাগ্রস্ত ছিলেন। আদালত বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে তাঁর মক্কেলকে খালাস দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।তবে খাদিজার আইনজীবী আ ক ম শিবলী বলেন, আদালতে দাঁড়িয়ে খাদিজা তাঁর ওপর হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। তিনি বলেন, ‘বদরুল পূর্বপরিকল্পিতভাবে খাদিজার ওপর হামলা করেছিলেন। এখন তিনি নেশাগ্রস্ত ছিল বলে ভণিতা করা হচ্ছে। এসব ভণিতা ন্যায়বিচার বাধাগ্রস্ত করবে না।’খাদিজার ওপর হামলা মামলার আসামি বদরুল আলমকেও আজ আদালতে হাজির করা হয়। হামলার ঘটনার প্রায় পাঁচ মাস পর আজ প্রথমবারের মতো মুখোমুখি হন বদরুল ও খাদিজা।গত বছরের ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে গুরুতর আহত হন খাদিজা। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেশ কয়েক দিন চিকিৎসাধীন থেকে সুস্থ হতে থাকেন খাদিজা। এর পর তাঁকে সাভারের পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসা দেওয়া হয়।ঢাকায় দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত শুক্রবার সিলেটে নিজ বাড়িতে ফেরেন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat