×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৩
  • ৮০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা মামলার অভিযোগপত্র চলতি বছরের শেষ দিকে দেওয়া হবে
নিজস্ব প্রতিনিধি:- হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা মামলার অভিযোগপত্র চলতি বছরের শেষ দিকে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শুক্রবার (০৩ মার্চ) দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তিনি এ কথা জানান।মনিরুল ইসলাম বলেন, হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত ২০/২২ জনের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পেরেছে। এর মধ্যে ১৪ জন নিহত হয়েছেন।তিনি বলেন, হামলায় মোট জড়িত ব্যক্তির সংখ্যা ৩০ থেকে ৩৫ জন হতে পারে বলে আমাদের ধারণা। তবে সবকিছু মিলে ২০১৭ এর শেষের দিকেই এই মামলার অভিযোগপত্র জমা দেওয়া হবে।এদিকে, বৃহস্পতিবার (০২ মার্চ) রাতে রাজধানীর সেনপাড়া পর্বতা এলাকা থেকে নব্য জেএমবি’র কথিত আধ্যাত্মিক নেতা ও আমির মাওলানা মো. আবুল কাসেমকে গ্রেপ্তার করে পুলিশ।এ বিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার অনুমোদন দিয়েছিলেন কাসেম। তবে এই হামলায় সঙ্গে তার সম্পৃক্ততা কোন পর্যায়ের তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat